বাংলাদেশি খাবারের ক্যালরি ট্র্যাকার

আন্দাজে নয়,
জেনে খান।

প্লেটের একটা ছবি তুলুন। ভাত, ডাল, মাছ, মাংস, যা-ই থাকুক, কত ক্যালরি আর কতটা প্রোটিন, BiteIt বাংলায় বলে দেবে। প্রিয় খাবার ছাড়তে হবে না, শুধু জেনে খেতে হবে।

গুগল প্লে থেকে ডাউনলোড করুনশীঘ্রই আসছেApp Store কীভাবে কাজ করে

খাওয়ার আগে শুধু একটা ছবি

কিছু লিখতে হবে না, দাঁড়িপাল্লাও লাগবে না।

BiteIt-এর স্ক্যান স্ক্রিন: কাচ্চির প্লেটে ডিম, খাসির মাংস আর পোলাও চিনে নিচ্ছে ফলাফলের স্ক্রিন: মাটন কাচ্চি বিরিয়ানি, ১ প্লেট, ৭৬৮ ক্যালরি দৈনিক প্ল্যানের স্ক্রিন: দিনে ১,৭১০ ক্যালরি আর ওজন কমার গ্রাফ

ছবি তোলা হয়নি? লিখে দিন।

খাওয়া শেষ, প্লেট ধোয়াও শেষ? যেভাবে মুখে বলতেন, সেভাবেই লিখে দিন। কোনটা কোন খাবার, BiteIt নিজেই আলাদা করে হিসাব করে নেবে।

দুপুরে দুই প্লেট ভাত, এক বাটি মুরগির ঝোল আর এক বাটি ডাল খেয়েছি

ভাত ২ প্লেট৫২০
মুরগির ঝোল ১ বাটি২৭০
মসুর ডাল ১ বাটি১২০
মোট৯১০ ক্যালরি

শুধু ক্যালরি গোনা না

নিজের প্ল্যান

বয়স, ওজন আর লক্ষ্য দিলেই দিনের ক্যালরি ঠিক হয়ে যায়। কবে নাগাদ পৌঁছাবেন, সেই তারিখও দেখায়।

ওজন আর অগ্রগতি

ওজনের ট্রেন্ড, সপ্তাহের হিসাব আর একটা নিউট্রিশন স্কোর।

মেনু স্ক্যান

রেস্টুরেন্টে মেনুর ছবি তুলুন, যা অর্ডার করেছেন সেটায় ট্যাপ করুন।

বারকোড আর লেবেল

প্যাকেটের বারকোড বা পুষ্টির লেবেল স্ক্যান করলেই হিসাব।

পুরোটা বাংলায়

মেনু, খাবারের নাম, এমনকি সংখ্যাও বাংলায়। চাইলে ইংরেজি।

নেট ছাড়াও চলে

খাবার লেখা, এডিট, ওজন, সবই অফলাইনে চলে। নেট লাগে শুধু ছবি স্ক্যানে।

যে প্ল্যানই নিন, সব ফিচার খোলা

পেমেন্ট করুন
  • বিকাশ
  • নগদ
  • রকেট

ইনস্ট্যান্ট ডেলিভারি: টাকা পৌঁছালেই প্রিমিয়াম চালু, সাইন ইনের নিয়ম চলে যাবে ইমেইলে।

৫২% ছাড়

বাৎসরিক

এক প্লেট কাচ্চির দামেরও কম

৳৩২০ / মাস

বছরে একবারে ৳৮,০০০ ৳৩,৮৪০

কিনুন
৪৪% ছাড়

৬ মাসের

৳৪১৫ / মাস

৬ মাসে একবারে ৳৪,৪৯০ ৳২,৪৯০

কিনুন

আপনার হিসাব আপনার ফোনেই থাকে

কী খাচ্ছেন, সেটা একান্ত আপনার। তাই খাবারের খাতাটা আমাদের কাছে আসেই না।

প্রাইভেসি পলিসি পড়ুন →

সার্ভারে কোনো কপি নেই

খাবার, ছবি, ওজন, সব থাকে শুধু ফোনে। আমরা চাইলেও দেখতে পাই না।

ছবি রাখা হয় না

স্ক্যানের ছবি শুধু হিসাবের জন্য যায়, তারপর ফেলে দেওয়া হয়।

বিজ্ঞাপন নেই

আপনার তথ্য বিক্রি হয় না, অ্যাপে কী করেন তা কেউ ট্র্যাকও করে না।

প্রায়ই যা জানতে চান

কোন কোন খাবার চেনে?

১০০-র বেশি দেশি খাবার: ভাত, ডাল, মাছ, মাংস থেকে শুরু করে ফুচকা, হালিম, পিঠা পর্যন্ত। প্যাকেটের খাবার চেনে বারকোড বা পুষ্টির লেবেল দেখে।

ছবি দেখে হিসাব কতটা ঠিক?

এটা একটা আন্দাজ, মাঝে মাঝে ভুলও হবে। সবচেয়ে কঠিন অংশ পরিমাণ, তাই প্লেট-বাটি ধরে এক ট্যাপে ঠিক করে নেওয়া যায়। ওপর থেকে, ভালো আলোয় তোলা ছবি সবচেয়ে ভালো চেনা যায়।

ইন্টারনেট ছাড়া চলবে?

খাবার লেখা, এডিট আর ওজন, সবই অফলাইনে চলে। শুধু ছবি স্ক্যান করতে নেট লাগে।

নতুন ফোন নিলে কী হবে?

একই ইমেইল দিয়ে সাইন ইন করলেই সাবস্ক্রিপশন ফিরে আসবে। তবে খাবারের হিসাব পুরোনো ফোনেই থাকে, কারণ সেটা কোথাও আপলোড হয় না।

ইংরেজিতে ব্যবহার করা যায়?

যায়। সেটিংস থেকে পুরো অ্যাপ বাংলা আর ইংরেজির মধ্যে যেকোনো সময় বদলে নিতে পারবেন।

আরও প্রশ্ন? সাহায্যের পাতা দেখুন →

বুঝে খান,
ভালো থাকুন।

গুগল প্লে থেকে ডাউনলোড করুনশীঘ্রই আসছেApp Store