আপনার তথ্য
BiteIt অ্যাকাউন্ট ডিলিট করুন
এখানে দুটো আলাদা জিনিস। আপনার খাবারের হিসাব থাকে আপনার ফোনে, সেটা আপনি নিজেই, এখনই মুছে ফেলতে পারেন, আমাদের বলতে হবে না। আর আপনার অ্যাকাউন্ট থাকে আমাদের সার্ভারে, সেটা আপনি বললে আমরা ডিলিট করে দিই।
১. ফোনে থাকা খাবারের হিসাব
খাবার, ছবি, ওজন, লক্ষ্য আর সেটিংস, সব শুধু আপনার ফোনে রাখা। আমাদের কাছে কোনো কপি নেই, তাই আমাদের দিক থেকে মোছার কিছুও নেই। মুছতে চাইলে:
- অ্যাপের ভেতর থেকে একটা একটা করে খাবার, ওজন বা পানির এন্ট্রি ডিলিট করুন, অথবা
- BiteIt আনইনস্টল করুন, অ্যাপের সাথে সব মুছে যাবে: হিসাব, ছবি, ওজন আর প্রোফাইল।
আনইনস্টল করলে সাথে সাথে মুছে যায়, আর ফেরত আনা যায় না।
সেটিংস → আবার শুরু থেকে কিন্তু সব মুছে ফেলার বোতাম না। এতে শুরুর প্রশ্নগুলো আবার আসে, আর প্রোফাইল ও লক্ষ্য মুছে যায়। লেখা খাবার আর ওজনের ইতিহাস যেমন ছিল তেমনই থাকে।
২. আমাদের সার্ভারে থাকা অ্যাকাউন্ট
অ্যাকাউন্টে থাকে আপনার ইমেইল ঠিকানা, একটা এলোমেলো অ্যাকাউন্ট আইডি, আপনার সাবস্ক্রিপশনের রেকর্ড, আর গুগল দিয়ে সাইন ইন করে থাকলে গুগলের দেওয়া নাম আর প্রোফাইল ছবি। ডিলিট করাতে:
- যে ইমেইল দিয়ে সাইন ইন করেছেন, সেই ঠিকানা থেকেই hello@biteit.pro-এ ইমেইল করুন। ওই ঠিকানা থেকে পাঠালেই আমরা নিশ্চিত হই যে অনুরোধটা আপনার। অন্য কারো অ্যাকাউন্ট ডিলিটের অনুরোধে আমরা কিছু করি না।
- সাবজেক্টে লিখুন Delete my BiteIt account, যাতে চোখ এড়িয়ে না যায়। নিচের বাটন চাপলে এটা নিজেই বসে যাবে।
- আমরা উত্তর দিয়ে নিশ্চিত করব, তারপর ডিলিট করব। সাধারণত কয়েক দিন লাগে, অনুরোধের পর কোনোভাবেই ৩০ দিনের বেশি না।
বাটন চাপলে আপনার মেইল অ্যাপ খুলবে, অনুরোধটা লেখা অবস্থায়। অ্যাকাউন্টের নিজের ঠিকানা থেকেই পাঠাবেন।
যা মুছে যাবে
- আপনার ইমেইল ঠিকানা
- আপনার অ্যাকাউন্ট আইডি আর সাইন ইনের রেকর্ড
- গুগল দিয়ে সাইন ইন করে থাকলে আপনার নাম আর প্রোফাইল ছবি
- আপনার সাবস্ক্রিপশনের রেকর্ড: প্ল্যান, কোথা থেকে কেনা, আর মেয়াদ কবে শেষ
ডিলিট হয়ে গেলে ওই ঠিকানা দিয়ে সাইন ইন করলে আর কোনো অ্যাকাউন্ট পাওয়া যাবে না, আর এর সাথে থাকা কোনো সাবস্ক্রিপশন নতুন ফোনে ফেরত আনা যাবে না।
যা আমরা মুছতে পারি না
- গুগল প্লে-তে আপনার কেনাকাটার ইতিহাস। আপনি কী কিনেছেন, তার নিজস্ব রেকর্ড গুগল রাখে। সেটা মোছা আমাদের হাতে নেই, আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সামলাতে হবে।
- ওয়েবসাইট থেকে কেনার রেকর্ড। biteit.pro থেকে প্রিমিয়াম কিনে থাকলে সেই পেমেন্টের ইমেইল, মোবাইল নম্বর, প্ল্যান, টাকার পরিমাণ, রেফারেন্স নম্বর আর তারিখ বিক্রির রেকর্ড হিসেবে থেকে যায়। পেমেন্ট পাতা যারা চালিয়েছে সেই UddoktaPay, আর আপনার বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্টও এর নিজস্ব রেকর্ড রাখে।
- ক্র্যাশ রিপোর্ট। আপনার ফোনে অ্যাপ ক্র্যাশ করে থাকলে কোনো রিপোর্টে আপনার অ্যাকাউন্ট আইডি থাকতে পারে। এগুলো ইমেইল ঠিকানা দিয়ে খোঁজা যায় না, আর এরর ট্র্যাকিং সার্ভিস ৯০ দিনের মধ্যে নিজে থেকেই মুছে দেয়।
অ্যাকাউন্ট ডিলিট করলে সাবস্ক্রিপশন বাতিল হয় না। গুগল প্লে-তে বাতিল না করা পর্যন্ত গুগল টাকা কাটতেই থাকবে। তাই আগে বাতিল করুন: Play Store → আপনার প্রোফাইল ছবি → Payments & subscriptions → Subscriptions → BiteIt, তারপর অ্যাকাউন্ট ডিলিট করতে বলুন। biteit.pro থেকে কেনা প্রিমিয়াম নিজে থেকে নবায়ন হয় না, তাই সেখানে বাতিলের কিছু নেই। তবে অ্যাকাউন্ট ডিলিট করলে বাকি থাকা মেয়াদও শেষ হয়ে যায়।
কোনো প্রশ্ন?
অ্যাকাউন্টটা কোন ঠিকানায় খোলা, নিশ্চিত না? বা কিছু ঠিকমতো কাজ করছে না? hello@biteit.pro-এ লিখুন। কিছু ডিলিট করার আগে আমরা আপনার সাথে মিলিয়ে নেব।
আরও দেখুন: প্রাইভেসি পলিসি, যেখানে আমাদের কাছে থাকা সবকিছুর তালিকা আছে।
